প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
ঠিকানা অনলাইন
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২
•
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া জন্মদিনের শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “উষ্ণ শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ, প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সুন্দর শব্দ ও বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে প্রশংসিত।”
এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এক্স-এ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তারেক রহমান লিখেছিলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার উৎসর্গীকৃত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল সমৃদ্ধ হোক—এই কামনা করি।”