বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​উপোস করে মরবে শালার ডেঙ্গু মশার দল!

​উপোস করে মরবে শালার ডেঙ্গু মশার দল!

বিজ্ঞাপন
লুঙ্গি যতই ঢাকুক শরীর নিচটা থাকে খোলা
পরেন যারা শ্রমিক, কৃষক, সহজ আলাভোলা!
চলতে গেলে হাওয়া খেলে নিচের দিকেই বেশি
ডেঙ্গু মশা ঢুকবে সেথায় যমের ছদ্মবেশী!
বসবে তাদের শ্রম ও ঘামের পুরুষ্ট চামড়াতে
নিরিবিলি রক্ত চুষায় আয়েশে কামড়াতে!
তাই তো বলি শুনুন সবাই জ্ঞানীলোকের বাণী
যদিও আমরা সবাই তাহা অল্পবিস্তর জানি।
পাজামা বা প্যান্ট পরে নাও, ছতর পুরা ঢাকো
ডেঙ্গু মশার কামড় থেকে নিরাপদে থাকো!
হাফহাতা নয়, গেঞ্জিও নয় গতরটা ফুলশার্টে
ঢেকেঢুকে নামবে কাজে সড়ক, মাঠেঘাটে!
কয়েল থেকে ধোঁয়ার দুষে অর্থ শরীর ক্ষয়
মশারিটা টাঙিয়ে নিলেই রোধবে অপচয়!
ওষুধে না, হাতেও না, মারব তাদের ভাতে
চামড়াটারে ঢেকে রেখে চলব দিনে রাতে!
যতই ডাকুক গুনগুনাগুন, যতই দেখাক বল
উপোস করে মরবে শালার ডেঙ্গু মশার দল!

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz