শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প • রান্নাঘর ঝাড়ু দিচ্ছিলেন, ফোনে এল নোবেল জয়ের খবর • শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে, এর বিকল্প নেই • পাকিস্তানের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেল বাংলাদেশ • ইউক্রেনে দুই বাসে রুশ হামলা, নিহত ৩৩, আহত ১৮ • বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে • প্রধানমন্ত্রীর নতুন বিশেষ সহকারী গিয়াস উদ্দিন • রংপুরে ৪ খুন : সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত • প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ • স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শেখাতে ব্রুকলিনে ৪ হাজার ডলার

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ঘোরলাগা আগস্টের বিকেল

ঘোরলাগা আগস্টের বিকেল

বিজ্ঞাপন
প্রতিটি গ্রীষ্মের থাকে নিজস্ব গল্পের মেজাজ
বৃক্ষ, পাখি লতায় পাতায় কোলাকুলি করে
ফকফকা রোদের কারুকাজ
হাওয়ায় হাওয়ায় বিটপীয় সংগীত আলাপ

নীলাম্বরী বসনে সমুদ্র ভেসে উঠলে
পাহাড়ও কাত হয়ে শুয়ে পড়ে
বিবাহের উৎসব করে গাঙচিলে
পিঠে নিয়ে মাটির ময়ূর
জলঘোড়া জলে নাচে
ঝমঝমিয়ে বাজে জলের নূপুর

পরিষ্কার আকাশ শেষ বিকেলে
যখন ভূমিতে সেজদারত
সন্ধ্যার ঘোরলাগা বালির প্রহরে
লাল বেনারসি পরে চাঁদনি
ধীরে ধীরে ঢুকে পড়ে
জলের বাসরে
ভূতে পাওয়া বালক-বালিকা
তখনো ঘর বাঁধে জলের শহরে।

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz