বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​কেরানীগঞ্জে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

​কেরানীগঞ্জে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ঢাকার কেরানীগঞ্জের আরশীনগর এলাকায় পূর্বশত্রুতার জেরে মো. ফরহাদ হোসেন (২৫) নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
 
নিহত ফরহাদের বন্ধু সাকিব জানান, ফরহাদ মাছ ও কাপড়ের ব্যবসা করত। দুপুরে চুল কাটানোর জন্য বসিলা ব্রিজ সংলগ্ন আরশিনগর এলাকার একটি সেলুনের সামনে দাঁড়িয়েছিল। সে সময় সাব্বিরের নেতৃত্বে সাগর, হাবিব, আরমানসহ আরো কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
তিনি আরো জানান, ফরহাদের গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানার দুলারহাট গ্রামে। তার বাবার নাম ফারুক মিয়া। বর্তমানে তিনি কেরানীগঞ্জে আরশীনগর এলাকায় পরিবার নিয়ে থাকতেন। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। 
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. রুহুল কুদ্দুস বলেন, চুল কাটাতে এসে ফরহাদ নামের এক যুবক দুর্বৃত্তদের ছোড়া গুলি ও ছোড়ার আঘাতে নিহত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, দুর্বৃত্তরা রায়েরাগ এলাকার বাসিন্দা। নিহতের লোকজন এখনো থানায় এজাহার দেননি। দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz