শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• সুরে, নৃত্যে, কথায় : অনুভবের সন্ধ্যা  বিপার মঞ্চে প্রজন্ম থেকে প্রজন্মে  সংস্কৃতির যাত্রা • মেসির বিদায়ি জার্সি রিভার প্লেটের জাদুঘরে • ৬২ প্রিসিঙ্কটের কমান্ডিং  অফিসার ডেপুটি  ইন্সপেক্টর সাইফুল • সিজেপিকে মোকাবিলায় নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩ শতাধিক ক্যামেরা • পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, ৯ দেশে সুনামি সতর্কতা জারি • মঞ্চ মাতালেন ইমরান, কণা ও ঝিলিক • নিউইয়র্কে হামের  সংক্রমণ বেড়েছে • ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন আর নেই • জে-১ ভিসা নিয়ে কড়াকড়ি, হার্ভার্ড-ইয়েলসহ ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত • জ্যামাইকায় বাংলাদেশ  সোসাইটির বাংলা স্কুলের  তৃতীয় শাখা চালু

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​‘ভাইরাল’ জ্বরে কাঁপে দুনিয়া

​‘ভাইরাল’ জ্বরে কাঁপে দুনিয়া

বিজ্ঞাপন
কখন যে কী হয় ভাইরাল
নাই ঠিক, নাই তার সিরিয়াল!
ফেইসবুকে হলে কিছু ভাইরাল
কিছুদিন ঘুরে সেটা ‘স্পাইরাল’!
লাইক কমেন্ট শেয়ারের বাহারে
দেখি কত ভালো লোক আহারে!
ভার্চুয়ালি কথা কাজে মেলে সুখ
ভাইরাল হতে সব উন্মুখ!
ভাইরাল হতে গিয়ে কেউ কেউ
হিতাহিত জ্ঞানহারা তুলে ঢেউ!
ছুড়ে ফেলে নিজ লাজলজ্জা
ভাইরাল করে দেহসজ্জা!
ভাইরাল হয়ে কেউ মানবিক
কেউ হয় নিষ্ঠুর, পাশবিক।
কারও স্থান হয়ে যায় চূড়াতে
কারও লাইফ ‘হেল’ হয় গোড়াতে!
ভাইরালে কারও খুলে ভাগ্য
কারও আনে ডেকে দুর্ভাগ্য!
ভাইরাল খবরে হয় ‘অ্যাকশন’
চলে দ্রুত বিচারিক ফাংশন।
ভাইরালে নবতর সন্দ
‘সত্য’ না ‘এআই’? দ্বন্দ্ব!
ভাইরাল জ্বরে কাঁপে দুনিয়া
শেষ নাই মাত্রাটা গুনিয়া!!

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz