শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​প্রথম স্থান

​প্রথম স্থান

বিজ্ঞাপন
বাংলাদেশের কোরআনের পাখি,
আপনাদের আমরা স্যালুট করি।
আপনারা রেখেছেন দেশের মান,
আপনারাই দেশের কৃতী সন্তান।

এ অর্জন এক বিশাল অর্জন,
১৩৩ দেশকে পেছনে ফেলে গর্জন।
এ কি এতই সহজ কাজ?
কত যে জেগেছেন রাতের পর রাত!

আপনারা আমাদের অহংকার,
আপনারাই আমাদের গর্ব।
আপনাদের মতো হাফেজ পেয়ে
বাংলাদেশ হয়েছে ধন্য।

বাংলাদেশের পতাকা পতপত করে ওড়ে,
বিশ্ববাসী সম্মান জানায় এ পতাকার তরে।
বলে—এমন এক দেশের পতাকা,
যে দেশের হাফেজরা বারবার বিশ্বসেরা।

প্রথম স্থান অর্জনকারী হাফেজ,
তাঁর জন্ম এই সোনার বাংলাদেশে।
কী যে আনন্দের বন্যা যাচ্ছে বয়ে,
দেশবাসী গর্বিত আপনাদের পেয়ে।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz