শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে • ‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের • ব্যাংক খাতের ক্ষতি পোষাতে বছরে ৬০ হাজার কোটি টাকা লাগবে : গভর্নর • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী • ভারতে তরুণদের বিক্ষোভ, এবার অভিনেতা ইমরান খান আটক • প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা • মোদি সরকারের পতন অনিবার্য : রাহুল গান্ধী • ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চাই • বিতর্ক পেছনে ফেলে রোনালদোর গোল, জয়ে ফিরল আল নাসর • প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারকটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়ে যাওয়ায় সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবার (১৯ জুন) নির্ধারিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি উর্দু।

সুইজারল্যান্ডের জেনেভায় আগামীকাল শুক্রবার দুই দেশের মধ্যে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা ছিল। তবে পূর্বনির্ধারিত সময়ের আগেই গত বুধবার (১৭ জুন) এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইলেকট্রনিক মাধ্যমে চুক্তিতে স্বাক্ষর করেন এবং এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

চুক্তির মধ্যস্থতাকারী দেশগুলোর অন্যতম পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বৃহস্পতিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন, দুই প্রেসিডেন্ট ইতোমধ্যে ডিজিটালভাবে চুক্তিতে স্বাক্ষর করেছেন। ফলে শুক্রবার সুইজারল্যান্ডে আয়োজিত হতে যাওয়া আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের আর কোনো প্রয়োজনীয়তা নেই। শেহবাজ শরিফ তার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে অনুষ্ঠান সম্পর্কিত অংশটি মুছে ফেলার পর থেকেই বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, যা পরবর্তীতে নিশ্চিত করা হলো।

বুর্গেনস্টকে বৈঠকের প্রস্তুতি

সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনুষ্ঠান বাতিল হলেও শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। মূলত চুক্তিটি কীভাবে বাস্তবায়িত হবে, সেই বিষয়ে প্রাথমিক আলোচনা করতেই দুই পক্ষ এই বৈঠকে বসবে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz