শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• মৃত্যুর আগে ১৫ মিনিট আইফোন চার্জ দেয় তাজমিন • গাজীপুরে বিকাশ এজেন্টের গাড়িতে গুলি চালিয়ে ৩ কোটি টাকা ছিনতাই • নোবেল শান্তি পুরস্কারের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা • খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও • আবুধাবি টেস্ট : দারুণ শুরুর পর বাংলাদেশের হতাশা • দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ : রোসাটম • এআই দিয়ে লেখা শনাক্ত করবে ওপেনএআইয়ের নতুন ফিচার • চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক : বাণিজ্যমন্ত্রী • জামায়াত কোনোদিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি : রিজভী • ফ্রান্সে শিক্ষার্থীদের আরও বিক্ষোভের পরিকল্পনা, উদ্বেগ জাতিসংঘের

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​কার জন্য উপবাস করো ক্লেশে?

​কার জন্য উপবাস করো ক্লেশে?

বিজ্ঞাপন
কার জন্য উপবাস করো ক্লেশে? অন্যলোক কল্পিত
নৈকট্য অনুদারে দিগ্্ভ্রান্ত অবজ্ঞার বিষয়-আশয়
সাফ কবালার যুগল কায়া অনাদরণীয় অবহেলায়

দোটানায় দোষারোপে ঠেকানো পানসি নৌকা ঘাটে
ওঠেনি যুগল নদীর জলে কলরব নেই পরমানন্দে
সখা-সখী ভাসেনি মেহেদি রাঙা হাত পড়েনি গলুইয়ে

মেঘের ভেলা আলো এড়িয়ে কালো ছায়া ফেলে ওড়ে
দেখেনি আলিঙ্গনে কপোত-কপোতীর বাঁধভাঙা প্রণয়
যে দৃশ্য নিশ্চিত করে শিল্পিত তথাকথিত নরকবাস

অপেক্ষায় প্রাপ্তি নেই এই যাত্রার অসমাপ্তি তমসাচ্ছন্ন
সংলাপে কার্পণ্য ভেস্তে দেয় একাংশের সফল মঞ্চায়ন
স্মৃতিপটে নেই রোদ-বৃষ্টিতে ভেজা অনাঘ্রাত দিনলিপি।

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz