শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• নোবেল শান্তি পুরস্কারের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা • খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও • আবুধাবি টেস্ট : দারুণ শুরুর পর বাংলাদেশের হতাশা • দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ : রোসাটম • এআই দিয়ে লেখা শনাক্ত করবে ওপেনএআইয়ের নতুন ফিচার • চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক : বাণিজ্যমন্ত্রী • জামায়াত কোনোদিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি : রিজভী • ফ্রান্সে শিক্ষার্থীদের আরও বিক্ষোভের পরিকল্পনা, উদ্বেগ জাতিসংঘের • মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই : প্রধানমন্ত্রী • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​সত্য অসত্যের ফারাক

​সত্য অসত্যের ফারাক

বিজ্ঞাপন
হবে না অসত্যের কাছে সত্যের পরাজয়,
সর্বকালে সর্বযুগে আমরা শুনি ও বিশ্বাস করি,
অসত্য লোকের হাজারো কথার একটাও নয় খাঁটি।
জমিনের মাটিটাকে আমরা করি দূষিত সত্যকে মিথ্যা দিয়ে ঢাকি,
সত্য কথা বলে যারা তারাই জমিনে খাঁটি।

অসত্য লোকেরা মিথ্যা বলে হয় পাপী,
সাজিয়ে-গুছিয়ে পরিপাটি করে কথাবার্তার মূল্য নেই সংসারে,
ভালো লোক বুঝতে পারে সব।

মিথ্যাবাদী লোভী মিরজাফরকে গালাগালি করে.সারা জীবন।
ভুলতে পারিবে না মানবজাতি।
সত্যকে জানি পরশ পাথর সত্যই পরশের মতো খাঁটি,
ভালোবাসি বিশ্বাস করি খাঁটি জিনিস সর্বদাই খাঁটি,
করুণা আর ভালোবাসায় এ পৃথিবীটা কত সুন্দর পরিপাটি।

আমরা সত্য দিয়ে গড়তে চাই পৃথিবী সুন্দর করে,
প্রত্যেক প্রাণীর মৃত্যু আছে, মৃত্যুর স্বাদ নিয়ে যেতে হবে,
কেউই নয় স্থায়ী এই বিশাল সুন্দর ভবে।

জলের ওপর যেমন তেল ভাসে চকচক করে,
ইতিহাস সাক্ষ্য দেয় ভালোমন্দ সবই লেখা ও বুঝতে পারে সকলে,
সত্য মিথ্যা চলে না একসাথে ফারাক থাকে সর্বকালে।
কয়দিন আছি এই ধরার বুকে, চলে যেতে হবেই পরকালে,
সত্যবাদী সততার আমলনামা পাবে পরকালে গেলে,
পুণ্যবানেরা যে পথে গেছে চলে আমরাও চাই সেই পথে যেতে।

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz