শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• জ্যামাইকায় বাংলাদেশ  সোসাইটির বাংলা স্কুলের  তৃতীয় শাখা চালু • ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের ২০২৬–২০২৭  মেয়াদের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন • আইসিসিকে ‘টুকরো টুকরো করে’ ভেঙে দেওয়ার হুমকি রুবিওর, মার্কিন নিষেধাজ্ঞায় বিশ্বজুড়ে প্রতিবাদ • আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন • পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা • কুইন্সে ১২ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে নাজিম উদ্দিন গ্রেপ্তার • লুটপাটের টাকায় সজীব ওয়াজেদ জয় বিদেশে ফুর্তি করছেন : রাশেদ খাঁন • মৃত্যুর আগে ১৫ মিনিট আইফোন চার্জ দেয় তাজমিন • গাজীপুরে বিকাশ এজেন্টের গাড়িতে গুলি চালিয়ে ৩ কোটি টাকা ছিনতাই • নোবেল শান্তি পুরস্কারের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​ধান-শালিকের দেশ

​ধান-শালিকের দেশ

বিজ্ঞাপন
পাখির গানে, সবুজ ধানে সোনারোদের হাসি,
আমার সোনার দেশের এ রূপ বড়ই ভালোবাসি।
ভোরে যখন পূর্বাকাশে হাসে সোনার রবি,
নানান পাখির গানে মুখরিত যে হয় সবই।

পদ্মপুকুর পাড়ে বসে মাছরাঙা লেজ নাড়ে,
সবুজ মাঠের সোনার ফসল নয়ন ও মন কাড়ে।
ধানের ক্ষেতে উড়ে বেড়ায় শালিক পাখির ছানা,
ফড়িং নাচে হাওয়ার তালে, কেউ করে না মানা।

ভোরবেলাতে ধানের শীষে হাসে শিশিরবিন্দু,
রোদের আলোয় মুক্তা হাসে, নাইবা থাকুক সিন্ধু।
দোয়েল, শালিক, ময়না, শ্যামা ডাকছে গাছের ডালে,
সোনালি ধান ঢেউ খেলে যায় দখিন হাওয়ার তালে।

ধানের ক্ষেতের পাশ দিয়ে যায় বরফগলা নদী,
আঁকাবাঁকা মেঠোপথে বয় সে নিরবধি।
পেরিয়ে নদী ঢেউরা তীরে আছরে পড়ে এসে,
দেখবে তুমি আসলে ওগো ধান-শালিকের দেশে।

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz