শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ব্যাংক আমানত ফেলে রাখলে বাড়তে পারে জটিলতা • সুরে, নৃত্যে, কথায় : অনুভবের সন্ধ্যা  বিপার মঞ্চে প্রজন্ম থেকে প্রজন্মে  সংস্কৃতির যাত্রা • মেসির বিদায়ি জার্সি রিভার প্লেটের জাদুঘরে • ৬২ প্রিসিঙ্কটের কমান্ডিং  অফিসার ডেপুটি  ইন্সপেক্টর সাইফুল • সিজেপিকে মোকাবিলায় নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩ শতাধিক ক্যামেরা • পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, ৯ দেশে সুনামি সতর্কতা জারি • মঞ্চ মাতালেন ইমরান, কণা ও ঝিলিক • নিউইয়র্কে হামের  সংক্রমণ বেড়েছে • ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন আর নেই • জে-১ ভিসা নিয়ে কড়াকড়ি, হার্ভার্ড-ইয়েলসহ ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​জার্সি

​জার্সি

বিজ্ঞাপন
সেদিন দেখি নিউইয়র্কের টাইমস স্কয়ারে,
ছোট থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত
পছন্দের দলের জার্সি পরিধান করে ঘুরে বেড়াচ্ছে।
হঠাৎ চোখের পলক চলে গেল ওইদিকে,
তাকিয়ে রইলাম কিছুক্ষণ একভাবে।
সারা বিশ্ববাসীর মধ্যে চলছে
ফুটবল খেলা দেখা নিয়ে আনন্দের জোয়ার,
তাদের পছন্দের দল জিতে গেলে শুরু হয় কত কিছুর কারবার।
কেউ কেউ বড় বড় রেস্টুরেন্টে দল বেঁধে গিয়ে,
এমন খাওয়া শুরু করে, পেটে যত ধরে।
একসঙ্গে একই জার্সি পরিধান করা লোকজন,
তাদের আনন্দ করা দেখে ভরে যায় মন।
দাদা-দাদির বয়সের মতো দুজন বিদেশি,
ওমা, দেখি পরিধান করে আছে একই দলের জার্সি।
দেখি, একটু পরপর শুরু করছে নাচানাচি,
আমরা দেখে শুরু করে দিলাম হাসাহাসি।
আমাদের হাসা দেখে তারা দিল হাতে তালি,
আমরাও শুরু করে দিলাম জোরে জোরে তালি।
দোকানদারেরা নিচ্ছে জার্সির দাম বেশি করে,
কাস্টমার জার্সি হাতে নিয়ে পে করার জন্য দাঁড়িয়ে আছে।
ভাবলাম, আমরাও দেখে আসি জার্সির দোকানে গিয়ে।
কী সুন্দর সুতার কাপড় দিয়ে তৈরি করেছে,
দেখে মনটা গেল ভরে।
আমরাও আমাদের পছন্দের দলের জার্সি কিনে ফেললাম,
কোনো দামাদামি না করে।
হঠাৎ জার্সির কথা মনে করে মনে পড়ে গেল
ছোটবেলার সেই জার্সি কেনার কথা।
বাবা, সুজানগর গেলে বলতাম, কিনে আনবেন একটা।
একজনের পরিধান করা দেখে আরেকজনও পরিধান করত।
বলুন তো বন্ধুরা, আপনাদের ছোটবেলায় এমন কি হতো?

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz