শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন
মূল আসামীদের বাদ দিয়ে চার্জসিট প্রদান

ঈশ্বরগঞ্জ থানা তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে বাদীর অভিযোগ

ঈশ্বরগঞ্জ থানা তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে বাদীর অভিযোগ

বিজ্ঞাপন
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এক মামলার এজাহার ভুক্ত মূল আসামীদের বাদ দিয়ে চার্জসিট  দেওয়ার অভিযোগ উঠেছে তদন্তকারী কর্মকর্তা এসআই খলিলুর রহমানের বিরুদ্ধে। 
ওই মামলা বাদী অভিযোগে জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের রামগোবিন্ধপুর গ্রামে গত ১ মে জমাজমি নিয়ে জুলহাস উদ্দিনদের সাথে মেহেদী হাসান মঞ্জুদের এক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৩ মে ঈশ্বরগঞ্জ থানায় মেহেদী হাসান মঞ্জু বাদী হয়ে জলিহাস উদ্দিনসহ ১২ জনের নামে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই খলিলুর রহমান বাদীকে অবহিত না করেই মামলার প্রধান আসামীদের বাদ দিয়ে চার্জসিট প্রদান করেছেন বলে বাদী জানান।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই খলিলুর রহমান তার বিরুদ্ধে আনীত বাদীর অভিযোগ সঠিক নয় বলে দাবী করেন। 
এবিষয়ে ওসি রবিউল আজম জানান বাদীকে অবহিত না করে চার্জসিট প্রদান করার নিয়ম নেই। এমটি হয়ে থাকলে বিষয়টি আমি দেখবো।  

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz